ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১১:১৫:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

‘প্রিয়তমা, তোমাকে বলছি’-র টানে বইমেলায় পূজা 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

পূজা চেরি।

পূজা চেরি।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সুবাদে মাত্র ১৪ বছর বয়সেই ‘নায়িকা’র তকমা পান পূজা চেরি। এরপর এই প্রতিষ্ঠানের হয়ে বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি। তবে মাঝে জাজের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পূজা! আর তার সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্যের বেশ কিছু গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়। এরপর জাজ থেকে বেরিয়ে যান পূজা।

সম্প্রতি ক্ষমা চেয়েছেন এই চিত্রনায়িকা। আর জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকেও তাকে ক্ষমা করা হয়েছে বলেও জানানো হয়। তাই মান অভিমান ভুলে অমর একুশে বইমেলায় গিয়ে আবদুল আজিজের কবিতার বই সংগ্রহ করলেন পূজা। শুধু তাই নয়, ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ শিরোনামের এই বইটির প্রচারণায়ও পাওয়া গেছে তাকে।

শুক্রবার অমর একুশে বইমেলায় বাংলাদেশ রাইটার্স গিল্ডের স্টলে বসে পূজা বইটির প্রচারণা করেন। এ সময় স্টলে বসে পাঠকদের সঙ্গে কথা ও সেলফি তুলছেন তিনি। এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গেও কথা বললেন এই চিত্রনায়িকা।

তবে জাজের সঙ্গে দূরত্বের কারণ এবং এ সম্পর্কিত খুব একটা কথা না বললেও তার ভাষ্য, ‘আমরা যা বলার তা আমি আগেই বলে দিয়েছি। মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন সব ঠিক হয়ে গেছে। আপনারা সবাই বইটি কিনে পড়ুন। আশা করি, সবার ভালো লাগবে।’